সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল


মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  (৭ মার্চ) শনিবার বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গসংগঠনসমূহের আয়োজনে শহীদ সাটুহল কমপ্লেক্সে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জনপ্রিয় নেতা ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ।এসময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ, ডা. ময়েজ উদ্দিন, পৌরসভার ৬ নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, ১৪ নং ওর্য়াডের বিএনপির  সাবেক সভাপতি শামীম আহমেদ,  অ্যাডভোকেট ফরিদ আহমেদ জনি সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও ত্যাগী নেতাদের মনোনয়ন দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সকল নেতাকর্মীকে বিভেদ ভুলে এক কাতারে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে ভবিষ্যতের সব স্থানীয় নির্বাচনে বিজয় অর্জন সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পাঠানপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আমানুল্লাহ আমান এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…