সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আমনুরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত


কামাল সুকরানা

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা-মন্ডুমালা আঞ্চলিক সড়কে বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলের ধাক্কায় হালিমা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।

আজ শনিবার সন্ধায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা কলেজপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা কলেজপাড়ার মোঃ নাইমুল হকের স্ত্রী।

সদর মডেল থানার ওসি মিন্টু রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সন্ধ্যা ৭ টার দিকে হালিমা বেগম নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় বেপরোয়া গতিতে চলা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে রাতে পৌনে ৮টার দিকে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…