শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়িত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে ১ম ও ২য় কিস্তিতে উপজেলা ভিত্তিক ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১ টার সময় সদর উপজেলার পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ৮০জন ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর শিক্ষার্থীকে ৩লক্ষ ৪০হাজার টাকার বৃত্তির চেক ও ৭জন শিক্ষার্থীর মাঝে ৭টি বাইসাইকেল বিতরণ করা হয়। জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম বাবুল, স্থানীয় সরকারের উপ পরিচালক দেবেন্দ্রনাথ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল ওহাব এর সঞ্চালনায় ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর ছাত্র ছাত্রীদের প্রাথমিক পর্যায়ে ৫০ জন কে ২ হাজার ৫শত টাকা, মাধ্যমিক পর্যায়ে ২০ জন কে ৬ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিকের ১০জনকে ৯ হাজার ৫ শত টাকা করে বিতরণ করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪ ঘন্টা ৫৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…