সোমবার, ৬ই বৈশাখ ১৪৩৩, ২০শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দ্বারিয়াপুরে পৌর ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকাল সাড়ে ৫ টায় পৌর ৪ নং ওয়ার্ডের দ্বারিয়াপুর গোরস্থান মোড়ে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী।

পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শাহিন আক্তারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম।

সম্মেলনের প্রথম অধিবেশনে পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মহিফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশফাকুর রহমান রাসেল,উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সেলিম রেজা, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নাসিম আলিসহ স্থানীয় পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ। 

পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আলোচনার ভিত্তিতে আব্দুল আজিজ কে সভাপতি এবং দিদার আলিকে সাধারণ সম্পাদক করে পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৫ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত