মঙ্গলবার, ৮ই বৈশাখ ১৪৩৩, ২১শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় কোটি টাকার মাদক উদ্ধার

ছবি: উদ্ধারকৃত মাদক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ফকিরপাড়ায় আমবাগানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রায় কোটি টাকা মূল্যের ৯৩০ গ্রাম হেরোইন, ১৩৮ বোতল ফেনসিডিল ও ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব।

গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ফকিরপাড়া এলাকায় একটি আমবাগানের জঙ্গল থেকে এসব মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব-৫।

র‍্যাব প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফকিরপাড়া কলেজ রোডের পাশে আমবাগানের জঙ্গলে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্যগুলো আনা হয়েছিল। পরে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে জঙ্গলে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র‍্যাব।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ দিন পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৬ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত