সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বন্যায় পানিবন্দ চরাঞ্চলের ৯ হাজার মানুষ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়নপুর ও আলাতুলী ইউনিয়নে দেখা দিয়েছে বন্যা। পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ৯ হাজার মানুষ। গবাদি পশু নিয়ে বিপাকে বন্যাকবলিত মানুষ। বর্তমান পরিস্থিতিতে বন্যাদুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে।

এদিকে, বন্যার পানিতে তলিয়ে গেছে দেড় হাজার একর কালাইয়ের ক্ষেতসহ শত শত একর সবজি ক্ষেত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় পদ্মা তীরবর্তী চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের প্রায় ৯ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও নিম্নাঞ্চল হওয়ায় ডুবে রয়েছে। এলাকার শত শত বাড়ি-ঘর। মানুষ বাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। কেউ বাড়িঘর ভেঙে সরিয়ে নিয়েছেন নিরাপদ জায়গায়।

স্থানীয়রা জানান, সপ্তাহ ধরে পানিবন্দি অবস্থায় রয়েছেন তারা। গবাদি পশু নিয়ে পড়েছেন বিপাকে। বন্যায় বিপুল পরিমাণ ফসলি জমি, আম বাগান ও বাড়িঘর পানির নিচে তুলিয়ে রয়েছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…