শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রানীহাটি বাজার এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত সাজপ্রাপ্ত পলাতক ০১ জন আসামী গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

র‌্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক টিম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানীহাটি বাজার এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত সাজপ্রাপ্ত পলাতক ০১ জন আসামী গ্রেফতার করে।

২ জুলাই বুধবার দুপুর ২.৩৫ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানীহাটি বাজার এলাকা এলাকা থেকে ০৬ মাসের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী রাজীবুল আলম রাজীবকে গ্রেফতার করে র‌্যাব। সাজাপ্রাপ্ত আসামী রাজীবুল আলম রাজীব (৩৩) শিবগঞ্জ থানাধীন সত্রাজিতপুর গ্রামের সাদিকুল আলমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারায় বিজ্ঞ আদালতে মামলা হয়। মামলা হওয়ার পর আসামী নিজেকে আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামীকে দোষী সাব্যস্ত করে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং চেকে বর্ণিত অর্থদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। উক্ত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যা ব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে র্যা ব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫ ঘন্টা ২৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…