শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে হত্যা মামলায় ভাই-ভাতিজাসহ তিনজনের যাবজ্জীবন


নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হত্যা মামলায় ছোট ভাইসহ দুই ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয়মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (৭ জুলাই) দুপুরে জেলা দায়রা জজ মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ির সহিমুদ্দীন মণ্ডলের ছেলে মো. মোস্তফা (৬৫), মোস্তফার ছেলে নয়ন আলী (৪২) ও মিলন আলী (২৪)।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ২ জুন সন্ধ্যায় কয়লাবাড়িতে জমিজামা সংক্রান্ত বিরোধের জেরে মো. মোস্তফার আপন ভাই মাইনুল ইসলামকে অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্রসহ লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

৬ জুন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত মাইনুল ইসলামের ছেলে মাইনুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক বরুণ সরকার ওই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫ ঘন্টা ২৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…