শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে ১৮০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা এলাকায় ব্যাটারি চালিত ভ্যানের যাত্রী বসার সিটের নীচে বিশেষ কায়দায় নির্মিত পাটাতনের ভিতর হতে ১৮০ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছ র‌্যাব।

০৭ জুলাই সোমবার দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় গোমস্তাপুর ইউপির নিমতলা কাঠাল গ্রামস্থ জনৈক রেফাজ উদ্দিনের আম বাগানের সামনে গোমস্তাপুর হতে রহনপুর গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি ব্যাটারি চালিত ভ্যানের যাত্রী বসার সিটের নীচে বিশেষ কায়দায় নির্মিত পাটাতনের ভিতরে লুকিয়ে রাখা ১৮০ বোতল ফেন্সিডিলসহ মোঃ এমদাদুল বুধু (৪৫) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী মোঃ এমদাদুল বুধু ভোলাহাট থানাধীন চামুসা গ্রামের মোঃ এরফান আলীর ছেলে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবারহ করা হবে। উক্ত সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করে এবং উক্ত স্থানে গমন পূর্বক অভিযান পরিচালনাকালে ব্যাটারি চালিত ভ্যানযোগে মাদক পরিবহন সময় উপরোক্ত আসামীকে ১৮০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় একটি নিয়মতি মামলা রুজু করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫ ঘন্টা ২৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…