শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিলের পানি নিষ্কাশনের ডোবা থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পঞ্চাশোর্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। এরআগে বুধবার রাতে নাচোল উপজেলার ঝিকরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, অতিরিক্ত মদ পান করে ডুবে মারা গেছেন তিনি। মৃত ওই ব্যক্তির নাম ঢেনা মুর্মু। তিনি একই উপজেলার পীরপুর সাহানাপাড়ার বদ্ধাই মুর্মুর ছেলে।

ওসি মনিরুল ইসলাম বলেন, সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে ঢেনার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে একটি বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদ পান করেন ঢেনা। পরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ডোবায় গিয়ে ডুবে মারা যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫ ঘন্টা ২৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…