শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মিথ্যা মামলায় আদালত সাংবাদিকসহ ১৭ জনকে অব্যাহতি

ছবিঃ সংগৃহীত

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জে দায়ের করা একটি হয়রানিমূলক ও মিথ্যা মামলায় অভিযুক্ত সাংবাদিকসহ ১৭ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ সাব্বির আহমেদ’র আদালত এ আদেশ দেন।

জানা গেছে, কথিত মামলাবাজ রফিকুল ইসলাম সম্প্রতি ১০৭ ও ১১৭ ধারায় ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন। যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক দাবি করে অভিযুক্তরা ন্যায়বিচারের দাবি জানান।

আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ সাব্বির আহমেদ’র আদালত উভয় পক্ষের শুনানি শেষে সাংবাদিকসহ ১৭ জনকে মামলাটি থেকে অব্যাহতির নির্দেশ দেন এবং মামলা প্রত্যাহারের আদেশ দেন। এ বিষয়ে অভিযুক্তদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ রানা বলেন, “এই মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ছিল। আদালতের এই রায় ন্যায়বিচারের প্রতিফলন। সাংবাদিকসহ সাধারণ নিরীহ মানুষদের এভাবে হয়রানি করা খুবই দুঃখজনক। আজকের রায়ের মাধ্যমে সত্যের জয় হয়েছে।”

অভিযোগ রয়েছে, মামলার বাদী রফিকুল ইসলাম নিজ গ্রামে মোজাফর আলী ওরফে মজা নামে এক প্রতিবেশীকে হত্যা করে দীর্ঘদিন জেল খেটেছেন। এছাড়া বর্তমানে বেশ কয়েকটি মামলার আসামী হিসেবে আদালতে নিয়মিত হাজিরা দেন। এলাকায় রফিক ‘মামলাবাজ’ ও ‘প্রতারক’ হিসেবে পরিচিতি রয়েছে। এছাড়াও গ্রাম্য সালিশে তদবিরের নামে মোটা অঙ্কের টাকা নেওয়ারও একাধিক অভিযোগ রয়েছে।

এদিকে সাংবাদিকদের পক্ষ থেকে আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। তারা বলেন, এ রায় ন্যায়ের বিজয় এবং সত্যের প্রতিষ্ঠা। পাশাপাশি ভবিষ্যতে কেউ এ ধরনের হয়রানিমূলক ও মিথ্যা মামলা করার সাহস দেখালে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

উল্লেখ্য, কথিত মামলাবাজ রফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ০১নং ওয়ার্ডের পুলিশমাইল গোবিনপুর গ্রামের বাসিন্দা। গত এপ্রিল মাসে পাশের গ্রামের কৃষক যুবক বজ্রপাতে নিহত আব্দুল্লাহিল কাফির মৃত্যুকে নিয়ে মসজিদে বিরূপ মন্তব্য করলে উপস্থিত মুসল্লিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। উক্ত মন্তব্যের প্রতিবাদ করলে মামলাবাজ রফিকের ছেলে মোহাম্মদ আলী ঝাবু বাজারে শতশত মানুষের মাঝে ধারালো অস্ত্র দিয়ে রবিউল ইসলামের উপর হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়। এতে গুরুতর যখম হন রবিউল। এই ঘটনার জেরে দৈনিক সকালের সময় শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিকে হয়রানি মূলকভাবে ও ষড়যন্ত্র করে মিথ্যে মামলায় জড়িয়ে দেন। মামলাবাজ রফিক সত্য ঘটনাকে আড়াল করার উদ্দেশ্যে আসামিদেরকে বাঁচানোর প্রয়াসে মূল ঘটনাকে আড়াল করতে প্রায় ২মাস পরে রিপোর্টারকে জড়িয়ে আবারও উপরোক্ত ধারায় মামলা দায়ের করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর আদালতে। আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ সাব্বির আহমেদ’র আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫ ঘন্টা ২৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…