শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে জুলাই স্মৃতিচারণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আজ বুধবার প্রথমবারের মতো দেশজুড়ে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। এ উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার ভবনের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এদিন জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজনে একাদশ-স্নাতকোত্তর শিক্ষার্থীরদের অংশগ্রহণে জুলাই ভিত্তিক কবিতা প্রতিযোগিতা, ১৬ জুলাই “জুলাই শহিদ দিবস-২০২৫” উপলক্ষ্যে পাঠচক্র, পুস্তক প্রদর্শনী, জুলাই আন্দোলনের উপর প্রকাশিত পুস্তক সর্ম্পকে পাঠকদের অবহিতকরণ, জুলাই স্মৃতিচারণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার। এসময় শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

এর আগে, জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ১৪ জুলাই ফিতা কেটে উদ্বোধন করেন অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা শাখা) সাব্বির আহমেদ রুবেল, জেলা সরকারি গণগ্রন্থাগারের প্রতিষ্ঠান প্রধান ও লাইব্রেরিয়ান সাজিয়া আফরিন প্রমুখ।তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন জুলাই বিপ্লবের স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি এবং ১৫ জুলাই ষষ্ঠ-দশম শ্রেণির শিক্ষার্থীদেরে নিয়ে জুলাই ভিত্তিক কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত বছরের এই দিনে (১৬ জুলাই) সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটাব্যবস্থা বিলোপের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলিতে শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। একই দিনে ঢাকা ও চট্টগ্রামে শহীদ হন আরো পাঁচজন।

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪ ঘন্টা ২০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…