শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার, অপপ্রচার ও মিটফোর্ড হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আসন্ন নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল।

গতকাল সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক দলের উপদেষ্টা মো. আব্দুস সালামের নেতৃত্বে শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন— সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার বন্ধ করতে হবে। মিটফোর্ডে যারা নির্মমভাবে সোহাগকে হত্যা করেছে তাদের দ্রুত শাস্তি দিতে হবে।

কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক দলের সহসভাপতি মো. লিটন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর আলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল হক, শ্রমিক দল নেতা জিয়াউর রহমান রানাসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪ ঘন্টা ১৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…