শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ৩৮০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন লক্ষীপুর কামারপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে পাঁকা রাস্তার উপর হতে ৩৮০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

২৭ জুলাই বিকেল ৫ ঘটিকার সময় লক্ষীপুর কামারপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে মোঃ রাকিব আলী কে গ্রেফতার করে র‌্যাব। মোঃ রাকিব আলী চাঁপাইনবাবগঞ্জ থানাধীন লক্ষীপুর বানঝাপাড়া গ্রামের মোঃ সিরাজুল আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, র‍্যাব-৫ সিপিসি-১ এর আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বারঘরিয়া ইউপি’র অর্ন্তগত লক্ষীপুর কামারপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদক ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ সিপিসি-১ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে ৩৮০ গ্রাম গাঁজা সহ আসামী  মোঃ রাকিব আলী (৪৩) কে গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

 

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ১১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…