শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ঘরবাড়ি ভাংচুর-লুটপাট, আহত ২ নারী


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের উজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে হামলা-মারধর, শ্লীলতাহানি, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা ও মেয়ে দুই নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (০২ আগস্ট) বিকেলে শিবগঞ্জ উপজেলার বাবুপুর চ্যালকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই নারী হলেন, একই এলাকার সায়েমা বেগম (৪০) ও তার মেয়ে মরিয়ম খাতুন।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে খুন হন কালু বাঘ নামের এক ব্যক্তি। এর জের ধরেই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরই জের ধরে একই গ্রামের তাজিবুল হকের ছেলে পারভেজের নেতৃত্বে , মোঃ গাভু, পিতা জাব্বার, আবদুর রহমান, পিতা মোঃ আনারুল, আনারুলের স্ত্রী বেদানা ,হেরাশের স্ত্রী কমেলা বেগম, তাজিবুল হাজির স্ত্রী মোসাঃ ছবি, ও কালু বাঘের দুই মেয়ে, সহ ১৫-২০ জনের একটি দল এই হামলা ও বাড়ি ভাংচুর করে।

এসময় বাড়ির মধ্যে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থ ও আসবাবপত্র লুটপাট করে তারা। বাড়ির বিভিন্ন অংশ ও আসবাবপত্রে ভাংচুর চালানো হয়। এসময় বাধা দিতে গেলে সায়েমা বেগম (৪০) ও তার মেয়ে মরিয়ম খাতুনকে মারধর করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা।

এর আগে দুই নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে পালিয়ে যায় হামলাকারীরা ভুক্তভোগী চিকিৎসাধীন নারী সায়েরা বেগম বলেন, ইদের আগে স্থানীয় দুইটি পক্ষের বিরোধে একজনের প্রাণ যায়। এনিয়ে আমরা বা আমাদের পরিবারের কোন সম্পৃক্ততা নেই। কিন্তু হঠাৎ করেই বাড়িতে হামলা ও ভাংচুর, লুটপাট করেছে সন্ত্রাসী বাহিনী৷ মানা করতে গেলে আমাদের উপরেও হামলা করেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, এনিয়ে তদন্তকাজ শুরু করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ১০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…