শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আলোচনা সভার আয়োজন করে। ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে দিবসটি উদ্যাপন করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন— সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুর রহিম, জেলা প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক আসাদুজ্জামান, ইসলামী ব্যাংক পিএলসি’র কর্মকর্তা রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসার রুপকুমার বর্মন,চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মকর্তা দুরুল ইসলাম, সফল রেমিট্যান্স যোদ্ধা মনিরুল ইসলাম, আলমগীর হোসেন, মো. লিটন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন— আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের দক্ষতার অভাবে কম দামে বেশি শ্রম বিক্রি করে থাকেন। তাই এখন থেকে যারা বিদেশে যাবেন, তারা যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজটি ভালোভাবে শিখে দক্ষতা অর্জন করে যাবেন। তাহলে ভালো কাজও পাবেন, সেই সঙ্গে ভালো বেতনও পাবেন এবং দেশ পাবে অনেক বেশি রেমিট্যান্স।

তিনি দালালের মাধ্যমে বিদেশ না গিয়ে সরকারিভাবে যাবার জন্য সকলকে পরামর্শ দেন। পরে কয়েকজন সর্বোচ্চ রেমিট্যান্স যোদ্ধাকে তাদের স্বজনদের মাধ্যমে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…