শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে কলেজের ভেতর দিয়ে রাস্তা নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন


আব্দুল ওয়াহাব

শাহনেয়ামতুল্লাহ কলেজের সীমানা প্রাচীর ভেঙে কলেজের লিজকৃত জমির মধ্য দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা ও সেই অধিগ্রহণ বন্ধের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে কলেজের ভেতর দিয়ে রাস্তা নির্মাণের তীব্র প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় কিছু রাজনৈতিক নেতার চক্রান্তে কলেজের সীমানা প্রাচীর ভেঙে কলেজের মধ্য দিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। কলেজের মধ্যে রাস্তা হলে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। তাই প্রশাসনকে দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাহফুজুল হাসান ডন, প্রভাষক নওসাবাহ নওরীন নেহা, মুহাম্মদ ফারহাত হোসাইন, জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার্থী আবু বক্কর, নওয়াব শরীফ মারুফ ও উৎস আসিফসহ অন্যানারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…