শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে হবে আমের ‘হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’


নিউজ ডেস্ক

আম রপ্তানি বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে ১০টি হট ওয়াটার ট্রিটমেন্টে প্ল্যান্ট নির্মাণ করবে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। বাণিজ্য উপদেষ্টার সভাপতিত্বে মঙ্গলবার এই সভা হয়।

জানা গেছে, রপ্তানিযোগ্য নতুন পণ্যের বাজার সম্প্রসারণ, পণ্য ও সেবার মানোন্নয়নে মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে উৎপাদিত ফল আমের রপ্তানি বাড়াতে এ প্রযুক্তি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়।

এদিকে এর আগে গত মে মাসে ইপিবির ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল চাঁপাইনবাবগঞ্জ সফর করেন। তখন চাঁপাইনবাবগঞ্জের চেম্বার অব কমার্স ও আম রপ্তানিকারক সমিতির উদ্যোগে মতবিনিময় সভায় এ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের দাবি জানানো হয়েছিল।

ইপিবি বলছে, শ্যামপুরে কেন্দ্রীয় প্যাকিং হাউজ থাকলেও আমের উৎপাদনস্থল থেকে অনেক দূরে হওয়ায় আম সংগ্রহের পর সেখানে পরিবহণ বেশ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এ জন্য আমের রপ্তানি মূল্য অপেক্ষাকৃত বেশি হয়। ফলে তা পার্শ্ববর্তী দেশের সঙ্গে মূল্য প্রতিযোগিতায় টিকতে পারে না। যে কারণে এ প্ল্যান্ট নির্মাণে সহায়তা করা হচ্ছে।

জানা গেছে, পর্ষদ সভায় এ বিষয়ে প্রয়োজনীয় বাজেট অনুমোদন করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ ঘন্টা ৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…