শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় দেলোয়ার হোসেন (৩৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত দেলোয়ার নাচোলের হাটবাকইল গ্রামের (বর্তমান ঠিকানা রাজশাহীর তানোরের ঝিনাইখোর গ্রাম) আলাউদ্দীনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ বলেন, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর নাচোলের নেজামপুর দক্ষিণ সগিনা মালিকান্দর গ্রামে ডিবির হাতে ১০০ গ্রাম হেরোইনসহ আটক হন দেলায়ার। এ ঘটনায় ওই দিন নাচোল থানায় মামলা করেন ডিবির এসআই রিপন কুমার। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই পলাশ চন্দ্র দেলোয়ার হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…