শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া।

এ সময় উপস্থিত ছিলেন— জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। সমন্বয় সভা পরিচালনা করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি বাবর আলী, স্বাস্থ্য সংগঠন বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন, যুব সংগঠন বিষয়ক সম্পাদক খন্দকার আব্দুল ওয়াহেদ, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাজিদ তৌহিদ, সদস্য মোস্তাক হোসেন, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলামসহ অন্য সদস্যরা।

সভায় গত ১৮ আগস্ট জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যদের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন বিষয়সহ স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় এই সমন্বয় সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…