শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নারায়নপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ত্রাণ বিতরণ


নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার উদ্যোগে শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৬ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে।

সমিতির সহসভাপতি মেজর (অব.) মো. আমিরুল ইসলামের নেতৃত্বে সমিতির একটি প্রতিনিধি দল ত্রাণ সামগ্রি বিতরণ করেন। বিতরণ করা হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ১১ রশিয়া, বাতাসী মোড়, নিশিপাড়াসহ বন্যা কবলিত কয়েকটি এলাকায়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহা. নাজির আলী। সমিতির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য মো. আনোয়ারুল ইসলাম মাসুমসহ অন্যরা।

ত্রাণ বিতরণ আয়োজনে মেজর (অব.) মো. আমিরুল ইসলাম বানভাসী মানুষদের উদ্দেশ্যে বলেন, আমরা ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে ত্রাণ সামগ্রি এনেছি আপনাদের সাময়িক সহায়তার জন্য। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য এটা পর্যাপ্ত নয়, তারপরও সাময়িক সময়ের জন্য যদি আপনাদের উপকারে আসে তবে আমাদের উদ্দেশ্য সফল হবে। তিনি সমিতির জন্য দোয়া কামনা করেন।

ত্রাণ সামগ্রি হিসেবে প্রতি ব্যাগে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিড়া ও আধা কেজি গুড়।

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি গত শুক্রবার শিবগঞ্জ উপজেলার উজিরপুর, পাঁকা, বিনোদপুর ও মনাকষা ইউনিয়নের প্রায় ৬০০ মানুষের মধ্যে অনুরূপ ত্রাণ বিতরণ করে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…