শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল সমাবেশ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবাষর্িকী উপলক্ষে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিরা দৃষ্টিনন্দন পার্কে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে হারুনুর রশিদ বলেন, ‌‘এনসিপির যে কোনো স্থানে যে কোনো কার্যক্রম দেখেই বোঝা যাচ্ছে তারা অন্তর্বর্তী সরকারের আশীর্বাদপুষ্ট। সরকারের পক্ষ থেকে দলটিকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এটি মোটেও কাম্য নয়।’

জামায়াতে ইসলামী প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘জামায়াতে ইসলামী ১৯৭১ সালে সরাসরি স্বাধীনতার বিরোধিতা করেছে। তারা আজ বাংলাদেশের ক্ষমতা হাতে চায়। এজন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে। এটির মধ্যে একটি পিআর পদ্ধতির নির্বাচন। আসলে জামায়াতে ইসলামী এখনো গুজব প্রচারেই ব্যস্ত। তারা বিভিন্ন ধরনের ফেসবুক ভুয়া অ্যাকাউন্ট খুলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে লিপ্ত। তাদের বাংলাদেশের মানুষ পছন্দ করে না।’

তিনি বলেন, ‘দেশের মানুষ এখনো বিএনপিকে পছন্দ করেন। এখন সুষ্ঠু নির্বাচন হলে বেশিরভাগ আসনে বিএনপিতা নেতারা বিজয়ী হবে। এটি মেনে নিতে পারছে না জামায়াতে ইসলাম। এদিক চিন্তা করে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…