শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


আব্দুল ওয়াহাব

নিম্ন আয়ের মানুষদের জন্য চলমান ওএমএস'র মাধ্যমে চাল-আটা বিক্রি কার্যক্রমের ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের দরিদ্র এলাকাবাসীর আয়োজনে সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। পরে ১৫ নম্বর ওয়ার্ডে আরও অন্তত ৪-৫ জন ডিলার প্রদানের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নিম্ন আয়ের ও এই এলাকায় প্রচুর ঘনবসতি। এর আগে দীর্ঘদিন ধরে ৪ জন ডিলার ওএমএসের চাল-আটা বিতরণ করেছিল। কিন্তু হঠাৎ করেই একজন ডিলার নির্ধারণ করা হয়েছে। এতে প্রচুর জনদুর্ভোগ দেখা দিয়েছে। তাই দ্রুত ডিলার পয়েন্ট বৃদ্ধি করতে হবে।


মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা আশিক পারভেজ শাহিন, রুহুল আমিন, আখতার হোসেন চুনি, আমিনুল ইসলাম বুলবুল, বাহারাম আলী, ফারুক হোসেন, আখতার হোসেন, গৃহবধূ বাসন্তী চৌধুরী, রেজিয়া বেগম, তারিখা খাতুন বুলবুলিসহ অন্যান্যরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…