মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সার নীতিমালা বহাল রাখার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএফএ’র সংবাদ সম্মেলন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে। চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি হোটেলে সোমবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা সভাপতি মো. আকবর হোসেন।

তিনি বলেন, ইউনিয়নভিত্তিক নতুন ডিলার নিয়োগের প্রস্তাব বাস্তবসম্মত নয়। অবকাঠামোগত সীমাবদ্ধতা, পরিবহন সংকট ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে এ নীতিমালা সার বিতরণ ব্যবস্থায় সুফল আনতে পারবে না। বিসিআইসি ডিলাররা দীর্ঘ ৩০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে কৃষকের কাছে সার পৌঁছে দিচ্ছেন। এ অবস্থায় হঠাৎ নতুন কাঠামো চাপিয়ে দিলে কৃষক পর্যায়ে সংকট তৈরি হতে পারে।

আকবর হোসেন আরও বলেন, ক্ষুদ্র সার বিক্রেতারা প্রান্তিক কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তাদের বাদ দেওয়া হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি প্রকৃত চাহিদা অনুযায়ী সুষম বরাদ্দ দিলে কোনো ধরনের সংকট তৈরি হবে না। ডিলারদের পরিবহন খরচ ও কমিশন বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে। কারণ জ্বালানি, ব্যাংক সুদ, গুদাম ভাড়া ও শ্রমিক ব্যয় বেড়ে গেলেও কমিশন বাড়ানো হয়নি। ভর্তুকি মূল্যের সারের ওপর প্রস্তাবিত ৫ শতাংশ উৎস কর বাজারকে অস্থিতিশীল করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরও বলেন, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের পাশাপাশি বিএফএ’র প্রতিনিধিদের মতামত গ্রহণ করে নতুন নীতিমালা প্রণয়ন করা উচিত। সার ডিলার নীতিমালা ২০০৯-এর আলোকে ২০২৫ সালের নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হলে তা কৃষক ও সরকারের উভয়ের জন্যই ফলপ্রসূ হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম,সিনিয়র সভাপতি কাজী সেতাউর রহমান,সহঃ সভাপতি দানিউল ইসলামসহ জেলা ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সট, আকবর হোসেন, সভাপতি বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…