মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে সর্প দংশন যুবকের মৃত্যু


নাসিম আলী

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাধীন নেজামপুর ইউনিয়নের বরেন্দা গ্রামে এক সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (০৫ অক্টোবর) রাত আনুমানিক ৩: টার সময় নিজ শয়নকক্ষেই এই ঘটনা ঘটে। ​

নিহত যুবকের নাম শ্রী সুনীল কর্মকার (৩২)। তিনি ওই গ্রামের মহাদেব ওরফে কান্ত কর্মকারের ছেলে। ​

পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, গভীর রাতে সুনীল কর্মকারকে সাপে কামড় দিলে তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসে। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাইক্রোবাসযোগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পথেই ঘটে বিপত্তি। রাজশাহী পৌঁছানোর আগেই গোদাগাড়ী নামক স্থানে পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ​এরপর পরিবারের সদস্যরা মৃতদেহ পুনরায় নিজ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন।

​মৃত্যুর পর আধুনিক চিকিৎসার পরিবর্তে তার মৃতদেহকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে কবিরাজি চিকিৎসার জন্য নিয়ামতপুর থানাধীন টগরইল গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।​

এদিকে, খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এ বিষয়েআইনি প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…