মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ


মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জে মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড়ে পুলিশ বিশেষ অভিযান ৪০ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করা হয় ।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল, ০৭ অক্টোবর রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে সদর মডেল থানার অফিসার ইনচার্জের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ঢাকা মেট্রো-ট-২০-৫২৪১ নম্বরের একটি ট্রাকে করে গাঁজা চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে শিবগঞ্জের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে, সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশ সঙ্গীয় অফিসার এসআই মোঃ সোহায়বুর রহমান, এএসআই মোঃ ফারুক হোসেন, এএসআই মোঃ সামিউর রহমান ও এএসআই মোঃ আমিনুল ইসলামসহ একটি দল সদর মডেল থানাধীন মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড় নামক স্থানে একটি চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে আসা ঢাকা মেট্রো-ট-২০-৫২৪১ নম্বরের ট্রাকটিকে থামানোর সংকেত দেওয়া হয়। তবে চালক ট্রাকটি কাছাকাছি রাস্তায় থামিয়ে চালক ও হেলপার দ্রুত লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরে, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাকটি তল্লাশি করা হয়। ট্রাকের পেছনের বডির পাটাতনের উপর একটি নীল রংয়ের পলিথিনে ঢাকা দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে বিশেষ কায়দায় কসটেপ দিয়ে মোড়ানো ১০টি গাঁজার প্যাকেট পাওয়া যায়। এই প্যাকেজগুলির মধ্যে চারটি বাদামী এবং ছয়টি হলুদ রংয়ের ছিল। প্রতিটি প্যাকেটে ৪ কেজি করে মোট ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…