মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত


মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক ভিপি মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতে ইসলামী মানুষের কল্যাণের রাজনীতি করে, মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। আগামীতে চাঁপাইনবাবগঞ্জবাসী সুযোগ দিলে মানুষের কল্যাণে ও দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলতে ‘‘কৃষি প্রধান চাঁপাইনবাবগঞ্জে কৃষি ভিত্তিক ইপিজেড গেড়ে তোলা হবে’’। চাঁপাইনবাবগঞ্জে একটি মেডিকেল কলেজ হাসপাতাল-বিমানবন্দর এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে পদক্ষেপ গ্রহন করা হবে।

শনিবার (২২ নভেম্বর) নবাবগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত ক্ষমতায় গেলে দিরাই উপজেলা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জকে বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তোলা হবে। কারো বক্তব্যে বিভ্রান্ত না হয়ে, প্রতারিত না হয়ে, ধোঁকায় না পড়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সচেতনতার ভূমিকা রাখতে তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। 

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় বসে পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে দেশপ্রেমিক সেনাকর্মকর্তাদের হত্যা করে একটি নতজানু প্রশাসন গড়ে তুলেছিল। হাসিনা এদেশের আলেম-ওলামাসহ সাধারণ জনগণকে পর্যন্ত হত্যা করেছিল। তার অপশাসনের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরই কন্ঠরোধ করা হয়েছিল। জাতি আওয়ামী ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হতে ছাত্র-জনতা আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। আওয়ামী লীগের পতনের পর নতুন করে একটি দল দেশে নব্য ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে। বিদেশে বসে দল চালিয়ে দেশের নেতৃত্ব দেওয়া যাবে না। দেশের নেতৃত্ব দিতে হলে দেশের জনগনের মাঝে থাকতে হবে। জামায়াতে ইসলামীর নেতারা ব্যবসায়ীক কাজে বিদেশে থাকলেও দেশের মাটিতে ফিরে এসেছিল। শহীদ মীর কাসেম আলীকে বার-বার নিষেধ করা হয়েছে দেশে না আসতে। কারণ তাকে দেশে আসলেই আওয়ামী লীগ হত্যা করবে।

ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জের সম্পদ নয় তিনি পুরো বিশ্বের ইসলামী আন্দোলনের সম্পদ। জামায়াতে ইসলামীকে কেন ভোট দিবেন প্রশ্ন রেখে তিনি বলেন, ডাকসু, রাকসু, চাকুস;র দিকে তাকিয়ে দেখুন মাত্র দিনমাসে ইসলামী ছাত্রশিবির এই তিন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। দুর্নীতি-অনিয়ম বন্ধ করে দিয়েছে। সন্তানের জীবনের নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ গঠন নিশ্চিত করতে একবার জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানান ড. মাসুদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবে পিছন থেকে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নূরুল ইসলাম বুলবুল। তিনি শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্পদ নয়, তিনি পুরো দেশের সম্পদ। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবির এমন একটি সংগঠন যেখানে কোনো সন্ত্রাস নাই, কোনো চাঁদাবাজ নাই, কোনো দুর্নীতিবাজ নেই, ধর্ষক নেই। ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বৈষম্যহীন ও ন্যায়-ইনসাফের নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে তিনি উপস্থিত নারী-পুরুষ সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতীতে এ পার্টি , বি পার্টি সব পার্টিকে জনগণ ক্ষমতায় বসিয়েছে। কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়নি। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সবার আগে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিবে জামায়াতে ইসলামী। বেকরাত্ব দূরীকরণে যুব সমাজের জন্য প্রয়োজনীয় প্রকল্প চালু হবে। তাই ছাত্র-যুব সমাজকে ইসলামী সমাজ বিনির্মাণে জুলাইয়ের চেতনায় এগিয়ে আসতে হবে।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, এ ময়দান বিজয়ের ময়দান। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবাই ভোট দিয়েছে। নানা প্রপাগান্ডা ছড়িয়ে লাভ হয়নি। হিন্দু বৌদ্ধ ও অমুসলিমরা আমাদের ভোট দিয়েছে। এবার দাঁড়িপাল্লার ওপর আস্থা রাখুন। আমরা প্রতিদান দেবো।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারী অধ্যাপক আবু বকরের সভাপতিত্বে এবং সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিমের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাজশাহী মহানগরী আমির ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মিজানুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান প্রমুখ। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা, সকল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর- সেক্রেটারীসহ সকল পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…