মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র উপজেলা স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) পরিচালিত ‘রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই)’ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ। এতে সভাপতিত্ব করেন এসডিএফ-এর জেলা ব্যবস্থাপক মোঃ মাহাবুবুর রশীদ। এছাড়াও কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধিসহ গ্রাম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ মাহাবুবুর রশীদ সভাপতির বক্তব্যে বলেন, ‘আরইএলআই’ প্রকল্পটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প যা এসডিএফ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক সহায়তার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে যুক্ত করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামে টেকসই সংগঠন গঠন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অনুদান প্রদান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান, জীবিকা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৫০টি গ্রামে এসডিএফ-এর সার্বিক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন পারস্পরিক সহযোগিতা এবং সরকারি-বেসরকারি দপ্তরগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে সদর উপজেলায় এসডিএফ-এর চলমান কার্যক্রম আরও সফলভাবে বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…