মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক পৃথক পৃথক অভিযানে মদ ও গরু জব্দ


মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটেলিয়ান ৫৩ বিজিবি। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, চোরাচালানের উদ্দেশ্যে নদী পথে গবাদিপশু ও মাদকদ্রব্য এনে বিভিন্ন চরে লুকিয়ে রাখা হয়েছে।

এপ্রেক্ষিতে ২৮ নভেম্বর ২০২৫ তারিখ রাত ১টা হতে ভোর ৬ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা ও জহুরপুর বিওপির বিশেষ টহলদল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সূর্যনারায়নপুর হতে ০২টি গরু এবং শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের গোপালপুর চর হতে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ০৪ লক্ষ টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…