সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে ৫৯ বিজিবি


মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের গোপন সূত্রে ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্ত হতে ফেন্সিডিল এর বিকল্প হিসেবে ব্যবহৃত আবারো ৯৪ বোতল নেশাজাতীয় চকো প্লাস সিরাপ আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

আজ ( ১২ ডিসেম্বর) শুক্রবার মধ্যরাত ০১:৫৫ ঘটিকায় চকপাড়া বিওপি’র ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৫-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উপচাকপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল হতে টহলদল মালিকবিহীন ৯৪ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত চকো প্লাস সিরাপ এর ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শীত মৌসুমে মাদক চোরাচালানে এটি একটি নতুন সংযোজন, আমরা সীমান্তে সক্রিয় আছি, সকল প্রকার মাদক চোরাচালানের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…