সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

মাহিদুল ইসলাম ফরহাদ

বুধবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ আব্দুর রাজ্জাক (৪০)। তিনি একই এলাকার বাসিন্দা এবং মৃত রফিকুল ইসলাম ও মোসাঃ মাসতারার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়য়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে একটি বিশেষ টিম অভিযান চালায়। এ সময় অভিযুক্ত ব্যক্তির কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান,

“মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…