সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শ্রমিক ইউনিয়নের মৃত সদস্য ও সন্তানদের বিয়ের জন্য অর্থ প্রদান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারকে এবং সন্তানদের বিয়ের জন্য নগদ ৮ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দের অর্থ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রমিক ভবনে আনুষ্ঠানিকভাবে বরাদ্দের এই অর্থ প্রদান করেছে শ্রমিক সংগঠনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শহীদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ঢাকা কোচ মালিক সমিতির সভাপতি মুখলেসুর রহমান, ঢাকা কোচ মাস্টার শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শামিউল আলম রাজু সহ অন্যরা।

আয়োজকরা জানান, সংগঠনের ৪ মৃত সদস্যের পরিবারকে ৭০ হাজার করে মোট ২ লাখ ৮০ হাজার টাকা দেয়া হয়।

অন্যদিকে ১৮ জন মেয়ের বিয়ের জন্য ৩০ হাজার এবং ৩ জন ছেলের বিয়ের জন্য ২০ হাজার টাকা করে মোট ২১ সন্তানের বিয়ের জন্য দেয়া হয় ৬ লাখ টাকা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…