সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নানার সাথে মাহফিলে গিয়ে নি'খোঁজ ৬ বছরের শিশুর ম'র'দে'হ উদ্ধার

ফাইল ছবি

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় তাফসির মাহফিলে এসে নিখোঁজ হওয়া ৬ বছর বয়সী শিশু শরীফা খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শরীফা খাতুন উপজেলার বাংগাবাড়ী ইউনিয়নের যোগিবাড়ি এলাকার বাসিন্দা এবং শশিদুল ইসলামের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৩ মার্চ) রাতে আলিনগর ইউনিয়নের মকরমপুর এলাকায় অনুষ্ঠিত তাফসির মাহফিলে নানার সঙ্গে অংশ নিতে আসে শরীফা। তবে বিকেল ৪টার দিকে সে নিখোঁজ হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে মেয়েটির নানা গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন (জিডি নং-১৯৩, তারিখ: ০৪-০৪-২০২৬)।

শনিবার বিকেলে গোমস্তাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালালেও প্রথমে তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে রবিবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গোমস্তাপুর থানা পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…