বুধবার, ২রা বৈশাখ ১৪৩৩, ১৫ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ১০০ টাকা ফিতে রোগী দেখছেন ডা. জহির রায়হান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খোলসি বাজারে একটি অস্থায়ী চেম্বারে মাত্র ১০০ টাকা ফিতে রোগী দেখছেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. জহির রায়হান।

এতে গ্রামের দরিদ্র, অসহায় মানুষ অনেক খুশি। তারা এই চিকিৎসকের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

ডা. জহির রায়হানের কাছে চিকিৎসাসেবা নিতে আসেন সুমন আলী। তিনি জানান, তার দীর্ঘদিন ধরে মাথার সমস্যা। বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন কিন্তু সুস্থ হচ্ছিলেন না। এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। লোক মুখে শুনে ১০০ টাকা ভিজিটে ডাক্তার দেখেন, এমন খবর শুনে এই চিকিৎসকের কাছে আসেন এবং কয়েকদিন ওষুধ খাওয়ার পর এখন অনেকটাই সুস্থ বলে জানান সুমন ।

সুমন জানান, ভালো চিকিৎসা পেয়ে তিনি অনেক খুশি। নিয়মিত পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন। সেবা নিতে আসা আরেক রোগী জানান, দীর্ঘদিন ধরে তার কোমরে ব্যথা। এ কারণে জীবন অতিষ্ঠ তার। আর্থিকভাবে অসহায় হওয়ায় হাসপাতালে যেতে পারতেন না। তার প্রতিবেশীর কাছে শুনেছেন ১০০ টাকা ফিতে একজন চিকিৎসক রোগী দেখেন। তা শুনে ডা. জহির রায়হানের কাছে চলে আসেন।

ঐ রোগী বলেন, আমি গরিব মানুষ, অভাবের কারণে সংসারে টানাটানি চলছে। নুন আনতে পান্তা ফুরায়, ওসুখ ধরলে ভয়ে ডাক্তারের কাছে যায় না। ১০০ টাকার ডাক্তারের কথা শুনে এখানে এসেছি, ডাক্তারটা অনেক ভালো মানুষ, খুব ভালো করে শুনল আমার সমস্যাগুলা। কোন প্রকার পরিক্ষা ছাড়াই ওষুধ লিখে দিয়েছে । আল্লাহ ডাক্তারের ভালো করুক।

হাফেজ কাওসার আলী তার মাকে নিয়ে আসেন ডা. জহির রায়হানের কাছে, তিনি বলেন আমার মায়ের কয়েক রকম রোগ আছে, মাকে চিকিৎসার জন্য আগে রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ নিয়ে যেতে হত বর্তমানে ডা. জহির রায়হানকে খোলসি বাজারে পেয়ে আমাদের অনেক ভোগান্তি কমে গেছে। আমি দোয়া করি ডা. জহির রায়হান স্যার অনেক দূর এগিয়ে যাক। ডা. জহির রায়হান রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) থেকে এমবিবিএস পাস করে চাঁপাইনবাবগঞ্জ বসুন্ধরা ক্লিনিকে নিয়মিত রোগী দেখেন।

বর্তমানে তিনি তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন, অবসর সময়ে তিনি এই মানবিক উদ্যোগ শুরু করেন।

ডা. জহির রায়হান সাথে যোগাযোগ করে ১০০ টাকা ফিতে রোগী দেখার কথা জানতে চাইলে তিনি বলেন, আমাদের জেলায় অনেক দারিদ্র্য ও অসহায় মানুষের বসবাস, টাকার অভাবে অনেকেই চিকিৎসা গ্রহণ করতে পারেন না, আমার প্রতিজ্ঞা আমি ডাক্তার হয়ে এলাকার মানুষের সেবা প্রদান করব।

সেই থেকে নাম মাত্র ফিতে রোগী দেখছি। এই ১০০ টাকা আমার ফি নয় এটি পরিচালনা ব্যয়। এদিকে ডাক্তার জহির রায়হানের এই মহাৎ উদ্বেগ কে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। আগামী দিনে প্রতিটি ডাক্তারের কাছ এমন উদ্বেগ আশা করছেন তারা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ ঘন্টা ২৯ মিনিট পূর্বে / রাজশাহী জেলা

নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী রাজশাহীর নববঙ্গাব্দ বরণ

১৭ ঘন্টা ৩৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ…

১৭ ঘন্টা ৫৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

১৮ ঘন্টা ০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে পহেলা বৈশাখ উপলক্ষে ব্যতিক্রমি আয়োজন অনুষ্ঠিত

১৮ ঘন্টা ৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ: সম্প্রীতির উৎসবে…