সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর


মুনিরুল ইসলাম মুনির

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সোমবার বেলা ১১:০০ ঘটিকায় মাননীয় পুলিশ সুপার মহোদয় উপস্থিত থেকে বাদীদের হাতে এই ফোনগুলো তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত মার্চ ২০২৬ মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানায় মোবাইল ফোন হারানোর ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তি ও অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে হারানো ফোনগুলো উদ্ধারে তৎপরতা শুরু করে জেলা পুলিশ। সদর থানা: এএসআই আব্দুল মোতালেব সর্বোচ্চ ০৯টি ফোন উদ্ধার করেন।• নাচোল থানা: এএসআই মোঃ ফরহাদ হোসেন ০৩টি ফোন উদ্ধার করেন।• ডিবি (গোয়েন্দা শাখা): এসআই কামরুল হাসান ০২টি ফোন উদ্ধার করেন।

আজ সকালে পুলিশ সুপারের কার্যালয়ে ফোনগুলো হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উদ্ধারকারী কর্মকর্তা ও ফোনের প্রকৃত মালিকগণ। হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাননীয় পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে জানান, জনগণের জানমালের নিরাপত্তা ও হারানো সম্পদ উদ্ধারে জেলা পুলিশ সর্বদা সচেষ্ট। বিশেষ করে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপরাধ দমন ও নাগরিক সেবা নিশ্চিতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

তিনি পুলিশ সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান এবং নাগরিকদের যে কোনো সমস্যায় পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…