সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

উপর রাজারামপুর গোরস্থান ও হাফিজিয়া মাদ্রাসায় হজ্জযাত্রী বিদায় ও সবক প্রদান অনুষ্ঠিত


আহমাদুর রহমান

সোমবার (০৬ এপ্রিল ২০২৬ খ্রি.) এশার নামাজের পর উপর রাজারামপুর গোরস্থান ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হজ্জযাত্রী বিদায় ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, পেশ ইমাম, টাউন জামে মসজিদ। সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি আ.কা.ম শামসুদ্দিন শরীফ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হজ শুধু একটি ইবাদত নয়; এটি আত্মশুদ্ধি, ত্যাগ ও ধৈর্যের এক মহান শিক্ষা। এই পবিত্র সফর থেকে ফিরে এসে হাজীগণ সমাজে নৈতিকতা, সততা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বক্তারা বিদায়ী হাজীদের উদ্দেশ্যে বলেন, পবিত্র মক্কা ও মদিনায় অবস্থানকালে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণের জন্য বিশেষ দোয়া করতে। পাশাপাশি সবাইকে ইসলামের সঠিক পথে চলার আহ্বান জানানো হয়।

এছাড়া বক্তারা কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, একজন মুসলমানের জীবনে কুরআন শিক্ষা মৌলিক ভিত্তি হিসেবে কাজ করে। শিশুদের ছোটবেলা থেকেই কুরআনের সাথে সম্পৃক্ত করা হলে তারা নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে সবক প্রদান করা হয় এবং তাদের কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…