সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে রেডক্রিসেন্টের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে রেডক্রিসেন্টের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ

News Desk

রবিবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় কলেজটির অডিটোরিয়ামে প্রাথমিক চিকিৎসা বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ ও জেলা রেডক্রিসেন্ট এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন।


কলেজটির অধ্যক্ষ ড সৈয়দ মোজাহারুল ইসলাম তরু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহা. আব্দুর রশিদ, জেলা রেডক্রিসেন্ট এর ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, জেলা রেডক্রিসেন্টের কার্য্যনির্বাহী সদস্য হাসান মাহমুদ সান্টু, জেলা ইউনিট লেবেল অফিসার মাহমুদুর রহমানসহ অন্যরা।

জেলা রেডক্রিসেন্ট এর কার্য্যনির্বাহী সদস্য আব্দুর রাকিব প্রধান প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ দিবেন এবং তাকে সহযোগিতা করছেন যুব রেডক্রিসেন্ট এর প্রধান শামিম খান, বিপাসা সাহা, মো. আব্দুল কাদের জীলানি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফারুক আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আর্ত মানবতার সেবায় দেশের দূর্যোগে মানুষের কল্যাণে সবাই কে ঝাপিয়ে পড়তে হবে।

যেখানেই দুর্যোগ সেখানেই মানব সেবায় এগিয়ে আসতে হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…