শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন ২ প্রতারক আটক


মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষায় চাকরি পাইয়ে দেওয়ার প্রভোলন দিয়ে প্রার্থীর কাছ থেকে তার প্রবেশপত্র হাতিয়ে নেওয়ায় দুই প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রবিবার দুপুরে ডা. আ আ ম মেসবাহুল হক বাচ্চু জেলা স্টেডিয়ামের সামনে থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ মডেল থানায় মামলার পর আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুই প্রতারক হলেন, জেলার শিবগঞ্জ পৌর এলাকার চৌধুরীপাড়া মহল্লার মেজবাহুল হক ওরফে মেসবাহ (৩০), তারাপুর মিস্ত্রীপাড়ার হাসান আসকরি ওরফে সেলিম রেজা (৩৩)।এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল জব্দ করা হয়। <

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, গত ১৬ ফেব্রুয়ারি থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় গতকাল (১৮ ফেব্রুয়ারি) রবিবার ডা. আ আ ম মেসবাহুল হক বাচ্চু জেলা স্টেডিয়ামে নিয়োগ পরীক্ষার কার্যক্রম চালাকালীন দুই ব্যক্তিকে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হয়।

পরে তাদের আটক করে মোবাইল চেক করলে তারা বিভিন্ন প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানোর প্রমান পাওয়া যায়। জিজ্ঞাসাবাদেও তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…