শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রবাস বন্ধু ফোরাম গঠন


মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রবাস বন্ধু ফোরাম গঠন করা হয়েছে। ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর এমআরএসসি ব্র্যাক অফিসে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রিকরন প্রবাস বন্ধু ফোরামের ১ম মিটিং এ নতুন কমিটি গঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়ন ও সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর যৌথ অর্থায়নে এবং ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে ইমপ্রুভড সাসটেনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশি রিটার্নী মাইগ্রেন্টস প্রত্যাশা (২) প্রকল্পের আওতায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়কে সামনে রেখে উক্ত সভায় চাঁপাইনবাবগঞ্জ এমআরএসসিতে ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

এই ফোরামের সভাপতি মোসা: নাজনীন ফাতেমা, সহ-সভাপতি মো:আকতারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোছা:আদুরী বেগম, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌফিকুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ জমশেদ আলী, সাধারণ সদস্য মোঃ আব্দুর রহমান, সদস্য বৃন্দুগণ হলেন মোঃ হুমায়ুন কবির, মো: রুবেল আলী, মো: তৈমুর রহমান, মোছাম্মদ নাজরীন, মোঃ নজরুল ইসলাম, মো:মিসবাহুল হক, মোঃ শফিকুল ইসলাম এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ রেজাউল করিম, ব্র্যাক জেলা সমন্বয়ক মোসা: মোমেনা খাতুন, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ জিন্নাত আলী। মিটিং-এ সকলেই তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।

প্রবাস বন্ধু ফোরাম মিটিংটি সঞ্চালনা করেন মোঃ রেজাউল করিম এমআরএসসি কো-অর্ডিনেটর ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম চাঁপাইনবাবগঞ্জ। তিনি এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মোঃ জিন্নাত আলী ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর পক্ষ থেকে প্রত্যাশা ২ প্রকল্প নিয়ে বিশদভাবে আলোচনা করেন। বিদেশ ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা ২ প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সিলিং, সামাজিক পুনরেকত্রীকরণ, বিভিন্ন প্রশিক্ষণ ও রেফারেল সেবা প্রদান করবে তা প্রবাস বন্ধু ফোরাম মিটিং এ উপস্থিতির মাঝে তুলে ধরা হয় এবং বিদেশ ফেরত অভিবাসীদের ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম চাঁপাইনবাবগঞ্জ এমআরএসসি এর সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়।

এছাড়াও ফোরাম কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়। সবশেষে নবনির্বাচিত ফোরামের সহ- সভাপতি সবাইকে ধন্যবাদ ও আগামী মিটিং এ উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে মিটিং এর সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ ঘন্টা ২২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…