শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার প্রাইভেট কারে ককটেল হামলা, আহত ২

ছবি: প্রাইভেট কারে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামকে বহনকারি প্রাইভেট কারে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার রাত ১০ টার সময় সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের চৌধুরি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এতে আব্দুস সালাম প্রানে বেঁচে গেলেও তার গাড়ী চালক আব্দুর রহিম ও জেলা পরিষদের হিসাবরক্ষক মামুন অর রশিদ ককটেলের আঘাতে আহত হন। ককটেলের আঘাতে ক্ষতিগ্রস্থ্য হয়েছে প্রাইভেটকারটিও।

পরে খবর পেয়ে রাতেই জেলা পুলিশের ঊর্দ্ধতণ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। গাড়ী চালক আব্দুর রহিম জানান, রাজশাহীতে কাজ শেষ করে তিনজন একই প্রাইভেট কারে শিবগঞ্জের বাড়ীতে ফিরছিলেন তারা।

সদর উপজেলার চৌধুরি মোড়ে পৌঁছামাত্রই মহাসড়কের পাশ থেকে গাড়ী লক্ষ করে অন্তত ১০ টি ককটেল হামলা চালানো হয়।

এতে গাড়ীর গ্লাস ভেদ করে ককটেলের স্প্রিন্টার মামুন ও তার ডান হাতে লেগে আহত হয়। পরে দুজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম জানান, আমরাকে হত্যা করতেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ককটেল হামলা চালানো হয়েছে। তার দাবি-রাজনৈতিক প্রতিপক্ষরাই তাকে হত্যা করতে হামলার ঘটনা ঘটিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, ককটেল হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ ঘন্টা ৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…