মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪

ছবি: সোনামসজিদ মহাসড়ক কলাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায়

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ট্রাক ও অটোরিকশা মুখোমুখী সংঘর্ষে রাকিবুল (৬৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী। রোববার সকাল ৯টার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার ঊনিশবিঘী গ্রামের মৃত তারিফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা সোনামসজিদ থেকে কানসাট যাচ্ছিল।

এ সময় কানসাট কলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী রাকিবুল। আহত হন আরও চারজন যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

একই সঙ্গে আটক করা হয়েছে ঘাতক ট্রাক ও হেলপারকে। তিনি আরো জানান, আহতদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…