শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বাংলা বর্ষবরণ উদযাপনে প্রস্তুতি সভা


কামাল সুকরানা

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এ, গালিভ খাঁন । সভায় জেলা প্রশাসক বলেন, বাংলা নববর্ষ আমাদের চিরায়ত সংস্কৃতি এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। গ্রামীণ সংস্কৃতি বুকে ধারণ করে এ চেতনা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করা হবে। নববর্ষ উদযাপনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভাতাও প্রদান করছে। প্রাণের এ উৎসব সকলের অংশগ্রহণে সমৃদ্ধ করা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কারাগারের জেল সুপার মোঃ শরিফুল ইসলাম, জেলা সমাজসেবা দপ্তরের উপ পরিচালক উম্মে কুলসুম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলম, জেলা কালচারাল অফিসার ড. মোঃ ফারুকুর রহমান ফয়সল প্রমুখ। সভায় বাংলা নববর্ষের দিনে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দের অংশগ্রহণে শোভাযাত্রা বের হবে। বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শিশুদের জন্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, কুটির শিল্প প্রদর্শনী, লাঠিখেলাসহ গ্রামিণ জনপদের অন্যান্য খেলার আয়োজন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ ঘন্টা ৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…