শুক্রবার, ৫ই আষাঢ় ১৪৩৩, ১৯শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

৩ উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ছবি: ৩ উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

কামাল সুকরানা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুুপুর ২টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো্ ঃরেজাউল করিম ১১ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ১১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেন।

নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতাকারী প্রার্থী মোহাঃ আব্দুল কাদের প্রতীক পেয়েছেন ঘোড়া ও মোঃ আবু রেজা মোস্তফা কামাল পেয়েছেন আনারস। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ আশরাফুল হক পেয়েছেন টিউবওয়েল, মোঃ মশিউর রহমান পেয়েছেন তালা ও মোঃ কামাল উদ্দীন পেয়েছেন চশমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসাঃ জান্নাতুল নাইম মুন্নি পেয়েছেন হাঁস ও মোসাঃ শামীমা ইয়াসমিন প্রতীক পেয়েছেন বৈদ্যুতিক পাখা।

গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোঃ হুমায়ন রেজা পেয়েছেন ঘোড়া, মোসাঃ মাহফুজা খাতুন প্রতীক পেয়েছেন মোটরসাইকেল, মোঃ আশরাফ হোসেন আলীম পেয়েছেন আনারস ও মোসাঃ হালিমা খাতুন পেয়েছেন কাপপিরিচ। ভাইস চেয়ারম্যন পদে মুঃ নজরুল ইসলাম পেয়েছেন চশমা, মুহঃ হাসানুজ্জামান নুহ পেয়েছেন টিউবওয়েল, মোঃ দেলওয়ার হোসেন পেয়েছেন তালা, মোঃ মাসুদ পারভেজ পেয়েছেন মাইক, মোঃ মোকসেদুর রহমান পেয়েছেন টিয়া পাখি প্রতীক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিরা পেয়েছেন সেলাইমেশিন, মোসাঃ জোহনা খাতুন পেয়েছেন ফুটবল, মোসাঃ শামীমা বেগম পেয়েছেন কলস, মোসাঃ শিরিন আকতার পেয়েছেন পদ্মফুল, মোসাঃ সুলতানা খাতুন পেয়েছেন হাঁস ও শামীমা জাহান পেয়েছেন বৈদ্যুতিক পাখা প্রতীক।

ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোহাঃ আব্দুল খালেক পেয়েছেন কাপপিরিচ, মোহাঃ শরিফুল ইসলাম পেয়েছেন মোটরসাইকেল, মোহাম্মদ আনারুল ইসলাম পেয়েছেন চিংড়ি, আব্দুল গাফ্ফার মুকুল পেয়েছেন ঘোড়া, মোঃ বাবর আলী বিশ^াস পেয়েছেন আনারস প্রতীক।

ভাইস চেয়ারম্যন পদে মোঃ কায়সার আহমেদ পেয়েছেন তালা, মোঃ কামাল উদ্দিন পেয়েছেন চশমা ও হোসেন আলী পেয়েছেন টিউবওয়েল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ রেসমাতুল আরস পেয়েছেন ফুটবল ও মোসাঃ শাহজাদী খাতুন পেয়েছেন হাঁস প্রতীক।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা নির্বাচন অফিসার মো্ ঃরেজাউল করিম প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালানোর জন্য আহŸান জানান। এর যেন কোন ধরনের ব্যতয় না ঘটে।

শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করার জন্য তিনি প্রার্থীদের সহযোগিতা কামনা করেন। প্রতীক বরাদ্দ পাবার পর প্রার্থীরা পোস্টার ছাপিয়ে প্রচার শুরু করেছেন। এদিকে তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রার্থীদের পোস্টার পোস্ট করে সমর্থন চাইতে শুরু করেছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…