সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে গাঁজা উদ্ধার আটক-১

ছবি: গাঁজা উদ্ধার আটক

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গায় মাদক বহনের সময় ৫ কেজি গাঁজাসহ বাবলু (৫৫) নামের ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

রবিবার (২৮ এপ্রিল) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বালিয়াডাঙ্গা ইউনিয়নের সদর ঘাট পাইকোড়তলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত বাহার উল্লাহ্ ছেলে বাবলু (৫৫)।

র‌্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে মাদকের একটি চালান সরবরাহ করা হবে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে মাদক সরবরাহের সময় আসামীকে হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র‌্যাব।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…