শুক্রবার, ৫ই আষাঢ় ১৪৩৩, ১৯শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার আটক-১

ছবি: অস্ত্র ব্যবসায়ী সোহান আলী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে অস্ত্র ব্যবসায়ী সোহান আলী (২০) নামের এক ব্যাক্তি কে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৩১ মে) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর অভিযান পরিচালনা করে অস্ত্র সহ তাকে আটক করা হয়। আটককৃত আসামি হচ্ছেন নাচোল উপজেলা শ্রীরামপুর গ্রামের আব্দুস ছামাদ এর ছেলে সোহান আলী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাবের কাছে গোয়েন্দা তথ্য আসে যে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য গোমস্তাপুর এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের উপর নির্ভর করে সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে গোমস্তাপুর উপজেলার মরিচা ডাঙ্গা মোড় কালভার্ট ব্রীজ এলাকায় অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় একটি অটোরিক্সার গতিবিধি সন্দেহ জনক হলে অটোরিক্সা থামিয়ে তল্লাশীকালে অটোতে থাকা যাত্রীর শরীর তল্লাশী করে তার হেফাজত হতে উল্লেখিত আলামত সমূহ উদ্ধার করা হয়। এসময় ১ টি বিদেশি পিস্তল, ২টি  ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। 

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…