সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোডে ৪ কেজি গাঁজা উদ্ধার আটক-১

ছবি: বিশ্বরোডে ৪ কেজি গাঁজা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোডে চার কেজি গাঁজাসহ নুরুল ইসলাম বুধু নামের এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। 

শনিবার (০৮জুন) ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড তামান্না হোটেলের সামনে থেকে ৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটককৃত আসামি হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শিমুলতলা বালুরচর গ্রামের মৃত মাহাতাব মন্ডলের নুরুল ইসলাম বুধু (৫৫)।

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম-পিপিএম)'র সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের তত্ত্বাবধানে এসসআই আসগর আলী পিপিএম এর নেতৃত্বে অভিযান চালিয়ে আটক করা হয়। 

উল্লেখ্য, উক্ত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লা জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ডিবি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…