সোমবার, ৬ই বৈশাখ ১৪৩৩, ২০শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে পল্লীবিদ্যুৎ ও নেসকোর কর্মচারীদের সংঘর্ষে আহত-৬

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পল্লীবিদ্যুৎ ও নেসকোর কর্মচারীদের সংঘর্ষে হামলা ৬ কর্মচারী আহত হয়েছে।

নেসকোর ৩টি গাড়ি ব্যাপক ভাঙ্গচুর করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার পর ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে।

শনিবার (৮জুন) দুপুর ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বুলনপুর নামক স্থানে সংঘর্ষের ঘটনাটি ঘটে। 

জানা গেছে, বুলনপুর এলাকায় নেসকোর নিষেধ উপক্ষো করে বিদ্যুতের তার টানার কাজ করছিল চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। এসময় নেসকোর কর্মচারীরা বিষয়টি দেখতে  পেয়ে তাদের কাজ করতে নিষেধ করলে পল্লী বিদ্যুতের কর্মচারীরা নেসকো কর্মচারীদের ওপর লাঠিসোঠা নিয়ে হামলা চালায়।

এতে নেসকোর ৬ কর্মচারী গুরুতর আহত হয় এবং নোসকোর ৩টি গাড়ি ভাঙ্গচুর করা হয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে। 

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মিন্টু রহমান বলেন, পুলিশ ৪ জনকে থানায় নিয়ে আসে। তবে মামলা এ ঘটনায় মামলা দায়ের করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এদিকে  নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলী  মোঃ ওয়ালিউল আজিম বলেন, বুলনপুর এলাকা নেসকোর সংযোগ রয়েছে। কিন্তু পল্লীবিদ্যুৎ সমিতি সেখানে কাজ করতে গেলে বিষয়টি তাদের কর্মএলাকার বাইরে মর্মে নেসকো চিঠি দেয়। কিন্তু  সেই চিঠি উপেক্ষা করে পল্লী বিদ্যুৎ সমিতি কাজ করছিল। এসময় নেসকো কর্মচারীরা ওই এলাকায় কাজ করে ফিরে আসার সময় তাদের কাজ করতে নিষেধ করলে তারা দলবদ্ধ হয়ে  নেসকো কর্মচারীদের মারধর করে এবং ৩টি গাড়ি ভাংচুর করে ব্যাপক ক্ষতি করে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। 

তবে এঘটনায় কোন মন্তব্য করতে রাজি হননি চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ছানোয়ার হোসেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৫ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত