সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রতারণার অভিযোগে আটক-১

ছবি: প্রতারণার অভিযোগে আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রতারক নিজেকে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মনিরুল ইসলাম জনি (৩৭) কে ডিবি পুলিশ আটক করেছে। 

রবিবার (২৩ জুন) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ী গ্রামে প্রতারণার অভিযোগে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

ডিবি পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম- পিপিএম)'র সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলমের প্রযুক্তিগত সহায়তায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের তত্ত্বাবধানে এবং এসআই আসগর আলী পিপিএম এর নেতৃত্বে অভিযান চালিয়ে তার নিজ বাড়ির ঘর থেকে ২২ টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড দুটি মোবাইল ফোন সহ আটক করা হয়। 

ডিবি পুলিশ আরও বলেন, উক্ত আসামি প্রবাসী, মৃত ব্যক্তি, লেখা পড়া না জানা বয়স্ক লোক সহ বিভিন্ন লোকজনের নামে রেজিস্ট্রেশন কৃত উক্ত ভুয়া সিম কার্ড গুলো ব্যবহার করে নিজেকে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রলোভন দেখিয়ে মহিলা সহ সাধারণ লোকজনের সাথে প্রতারণার করে আসছিলেন বলে জানান।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ডিবি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…