সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের পৃথক স্থানে থেকে শিশুসহ দুই মরদেহ উদ্ধার

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে এক শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর ও ভোলাহাট উপজেলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীর রাবার ড্যামের পাশ থেকে মোবাশ্বির ওরফে রাব্বিল (২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। রাব্বিল শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বলিহারপুর গ্রামের মোজাফফর আলীর ছেলে।

অন্যদিকে ভোলাহাটে আব্দুল্লাহ (২০) নামে আরেক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই তরুণ উপজেলার কাশ্মীরপাড়ার হাসান আলীর ছেলে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, সকালে মহানন্দা নদীর রাবার ড্যামের পাশে পানিতে শিশু মোবাশ্বির ওরফে রাব্বিলের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার জানান, খালার বাড়ি কাশিয়াবোনায় থাকতেন তরুণ আব্দুল্লাহ। গত রোববার রাতে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। পরে একটি আমবাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…