সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা স্পেশালাইজড একটি বেসরকারি হসপিটালে ভুল চিকিৎসায় তামিমা আক্তার (২৪) নামের প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। পরবর্তীতে প্রায় ১ ঘণ্টা হসপিটাল ঘেরাও করে রাখে রোগীর স্বজন ও স্থানীয়রা।

গতকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শান্তিমোড় এলাকার মহানন্দা স্পেশালাইজড হসপিটালে ঘটনাটি ঘটে। মৃত তামিমা আক্তার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়নশুকা মহল্লার রুবেল আলীর স্ত্রী। 

তামিমার পরিবারের স্বজন জানায় জানান, শনিবার সকালে প্রসব ব্যথা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের মহানন্দা স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন তামিমা। ১০টার পর অপারেশনের মাধ্যমে তিনি সন্তান প্রসব করেন। কিন্তু বিকালে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। একপর্যায়ে তার শরীরে একেবারেই নিস্তেজ হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পথেই মারা যায় তামিমা। 

ঐ দিন সন্ধ্যার দিকে তামিমার স্বজনরা মহানন্দা স্পেশালাইজড হসপিটাল ঘেরাও করে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তামিমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। 

মহানন্দা স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল ইসলাম জানান, রোগীর স্বজনরা অনুমান করে হসপিটালে ভুল চিকিৎসার কথা বলছেন। তাদের অভিযোগ সঠিক নয় বলে জানান তিনি। 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানান, শান্তিমোড় এলাকায় একটি বেসরকারি হসপিটালে গোলযোগের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পরে মৃত প্রসূতির মরদেহ উদ্ধার থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…